সংসার অনিত‍্য

 ভ্রমনও নিকর যেমন মধুপান তরে

বনের প্রতি পুষ্প অন্বেষণ করে

চিত্ত মম মোর হয়েছে  ঐ রূপ

সংসার পুষ্পেরর মধু অন্বেষণ করি কিরূপ?

মন ও চিত্ত এথায় মম দুই পাখা

যাদের তরে উড়িয়া এ জগত দেখা

কি কখন ভাব এদের হয় কি জানি

সংসার তখনই প্রতিভাত হয়  ঐ রূপ আনি।

এপুষ্পে ও পুষ্পে নাচি ক্লান্ত হল পায়দ্বয়

বিবেক বলিল থামো এসব এ মিছে ভ্রমণ  আর নয়।



✍অনিতা বৈরাগী

Comments