কাছের রবি

 কাছের রবি,


কাছের রবি লিখিলাম বলিয়া যে তুমি দূরে আছিলে এমন নহে কিন্তু। তুমি  কবি,তুমি গীতিকার  তুমি দার্শনিক তুমি রসিকও বটে।

তুমি যে সাধক  তা আমি মরমে মরমে অনুভব করিয়া অশ্রু বিসর্জন করি।

চাঁদের সঙ্গে  আমার সখ‍্যতা মধুর করিয়া তোলে ঐ তোমার সাধনার জগতের যত কথা।

তুমি পূর্ব গগনের রবি এও বলিতে আমার বাধিবে না,কেননা কত হৃদয়কে বিকাশিত করিয়াছো তাহা তোমার হদিশেও নাই। তুমি "মধুকর " ,- কেন! তাহা জানিলে তুমি  হাসিতে আরম্ভ করিবে, আর বলিবে আহা একটু বেশি বেশি বলিতেছ না!!

তবে বলিয়াই ফেলি মধুকর মহাশয়,- নানা ফুলে অলি ঘুরিয়া ফিরিয়ে  ঐ ফুলদিগের  গর্ভাশয়ে বহু যতনে সঞ্চয়কৃত মধু কেমন অবলীলায় গ্রহণ করিয়া লয়,তোমার কার্য তাহা হইতে কম কিসে?

জানিয়া পুলকিত হইবে,তোমার ভানুসিংহ নামের  স্ত্রীলিঙ্গে আপনাকে ভূষিত করিয়াছি আমি ; কেহ এই নামে অলঙ্কৃত করিবে তাহার প্রতিক্ষা কিঞ্চিত করি নাই।

শরীর বিশেষ ভালো নাই,তাই আর কথা অধিক করিব না।


কাছে আছো কাছের রবি

হৃদয় মম তত ছবি।

পুলকিত মম হৃদয় খানি

তব লাগি প্রেম তব চরণে দানি।

                 তোমারই

                    ভানুসিংহী


✍ অনিতা বৈরাগী

Comments