আপন অনুভূতি
শ্রাবণীর মলয় স্মৃতি
না, এ কোন প্রেমরসাত্মক লেখনীর হেডিং নয়; এ হচ্ছে একটা মেয়ের অতীতের কিছু অনুভূতির প্রকাশমাত্র। সকলেই যে উৎসুক হয়ে পড়বে - কি লিখলাম! তা কিন্তু হবার নয়, আর এমন কোন কালেও হয় নাই ও হবেও না।
লোডশেডিং হয়েছে -তা এতক্ষণে জেঠাতো দাদা (মানিক দাদা) এর সঙ্গে গল্প হল। দাদার সম্পর্কে একটাই কথা মানিক দাদা সত্যিকারের মানিক।
যাক তারপর ঘরে এসেছি এবং বিছানা করলাম।
জানালার একটা কপাট ভাঙা খুলতে শব্দ হয়েছে 😐
মা বলে উঠল - জালনা খুলিস নে, জালনা দিয়ে ফোন চুরি হয়ে যাবে😂। কিন্তু এই ফোন আমার কাছ ছাড়া বুঝি সেই মানে মা বেশি স্বস্তি পায়।
জানালা খুলতেই সেই ছোট্ট বেলায় যেমন শ্রাবণ মাসের শীতল বাতাস লাগত ওমন একটা বাতাস এসে গায়ে লাগল।
ছোট্ট সময় লোডশেডিং হলে মাদুর পেতে সকলে উঠোনে খোস গল্প হত।
আমি শুয়ে থাকতাম বাবার কাছে আর গল্প শোনার বায়না করতাম।
দমকা শ্রাবণী মলয়ে যেন সব স্মৃতিকে একযোগে নিয়ে এসে হাজির হল।
একটু মন খারাপ হয়ে গেল সব ভেবে।
বাতাসের অনুভূতিটা বেশ লাগছিল।
বিদ্যুৎ এসে আবার সব মিলিয় দিয়ে চলে গেল।
আর আমি ব্যস্ত হয়ে গেলাম ফোন নিয়ে লেখার জন্য আর ফলস্বরূপ এই পোস্ট🙂
✍ অনিতা বৈরাগী
Comments
Post a Comment