সংস্কৃত কি কি বই পড়ব ও কেন পড়ব
नमस्कारम्।।
সংস্কৃত ব্যকরণ শিক্ষাকে যিনি একাগ্রতার সঙ্গে গ্রহণ করতে চান তাকে -"সিড়ি বেয়ে ছাদে ওঠার ন্যায়,ধাপে ধাপে এগুতে হবে।"
তো আমরা এখন জেনে নিব কোন বইগুলোকে আমরা আমাদের অধ্যাবসায়ের সঙ্গে যুক্ত করব এবং কোনধাপে কোন বইগুলো উপযোগী:
📌প্রাথমিক শিক্ষা: এর জন্য আমরা ব্যাকরণ কণিকা (স্বামী অমলানন্দ) এবং এর সঙ্গে বোর্ড কর্তৃক যে সংস্কৃত পাঠ্যবই সমূহ আছে তা অবলম্বন করতে পারি। কেননা বর্ণ পরিচয় তথা শব্দরূপ,ধাতুরূপ আমাদের সংস্কৃতের মূলভাগ এবং এর সম্পর্কে সম্যকজ্ঞান ও এর প্রয়োগ এই বই এর দ্বারা খুব সহজেই আয়ত্ব করা সম্ভব। আর আয়ত্ব করা যথাযথ হল কিনা তা বিচার করতে বা চর্চা করতে সংস্কৃত পাঠ্যবই সমূহ দিয়ে যাচাই সম্ভব।
📌মাধ্যমিক শিক্ষা : এই পর্যায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদি ও Help Study of Sanskrit খুবই উপযোগি কারণ ধাতুরূপের ও শব্দ রূপের যথাযথ প্রয়োগ প্রকারভেদ এবং কারক বিভক্তি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার অন্যতম পর্যায়।
ল্ কার সমুহের ও বিভক্তির যথাযথ প্রয়োগ এই বই দ্বারা জানা ও বোঝা খুব সুফলপ্রদ।
প্রাথমিক পর্যায় সমূহ ও এই বই থেকে জানা যায়,তবে সাধারণত আমরা বড় বই দেখলে ঘাবড়ে যাই তাই প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বই দিয়ে আরম্ভ করা উচিৎ।
📌উচ্চতর পর্যায়: এখানে ব্যাকরণের সম্যক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রাথমিক থেকে আরম্ভ করে উচ্চতর পর্যায়ের সব বিষয়াদি।
সংস্কৃতে একটি রূপ এইরূপ কেন হল এর বিষয় আলোচনা।
ততসঙ্গে এই পর্যায়ের আরেকটি আলোচ্য বিষয় প্রত্যয়সমূহ। এগুলো মাধ্যমিক পর্যায়ের ও গণ্য তবে এইস্থানেই এর বিশদ আলোচনা সঙ্গে ছন্দ তথা ভাব।
এখানে পাণিনির অষ্ট্যাধ্যায়ী মূখ্য। পাণিনির ব্যাকরণ সমূহই সংস্কৃত উচ্চতর স্থানে আসীন।
অনেকেই পাণিনির অষ্টাধ্যায়ী সংকলন করেছেন।
এক্ষেত্রে আপনি পড়ে যেটিকে বোধগম্য বোধ করেন তাই গ্রহণ করা উচিৎ।
পাণিনির ব্যকরণ সমূহ তথা সংস্কৃতের চর্চার জন্য বেদ, বেদাঙ্গ ও বেদান্ত চর্চা করলেই এর প্রয়োগ সম্পর্কে সম্যক জ্ঞান হবে। এর সঙ্গে আর কিন্তু বই যে - স্বয়ং সংস্কৃতশিক্ষম্, পাতঞ্জলের মহাভাষ্য, কাত্যায়নের বার্তিক এবং নিরুক্ত ইত্যাদি।
মহোদয়, এইসব ছাড়াও আরও অনেক অনেক গ্রন্থ আছে।
তবে এগুলো অবলম্বনে অনেকটাই সম্ভব।
এর সঙ্গে চাই নিরলস একাগ্রতা।
✍ অনিতা বৈরাগী
প্রচারেঃ SPS - শাস্ত্র গবেষণা কমিটি
সনাতনী দর্শন ও শাস্ত্র প্রচারে বদ্ধপরিকর
Comments
Post a Comment