উপনিষদের কাব্য - রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
একদা এ ভারতের কোন্ বনতলে কে তুমি মহান প্রাণ,কী আনন্দবলে উচ্চারি উঠিলে উচ্চে,'শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী,আমি জেনেছি তাঁহারে, মহান্ত পুরুষ যিনি আঁধারের পারে জ্যোতির্ময়।তাঁরে জেনে,তাঁর পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পার,অন্য পথ নাহি'।